গাজীপুরে কলোনিতে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঘর

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে আগুনে পুড়ে গেছে এক কলোনীর অর্ধশতাধিক কক্ষ ও মালামাল। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। শুক্রবার সিটি করপোরেশনের নলজানী গ্রামের বছির সড়কের অ্যাডভোকেট মারুফুল ইসলাম রুবেলের কলোনিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টিনসেডের ওই কলোনির একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন। আগুনে ওই কলোনীর ৫২টি কক্ষের সবক’টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights