গাজীপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে পৃথক তিনটি ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিন।

নিহত আরাফ হোসেন (৪) উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের অলিউল্লাহর ছেলে। জামাল উদ্দিন (৪৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশাইর গ্রামের মৃত শহীদের ছেলে। অন্যদিকে, বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ময়লা ছাপা লুঙ্গি ও একাধিক শীতের কাপড় রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক প্রতিবন্ধী হবেন।

কালীগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন জানান, পৃথক তিনটি ঘটনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজনের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরে সেখান থেকে দুটি লাশের ব্যাপারে থানাকে জানানো হলে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ দুইজনের লাশহ উদ্ধার করে। তবে হাসপাতালের জরুরী বিভাগ থেকে একজনের ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি। উদ্ধারকৃত দুটি লাশের ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফেরসৌসি জানান, পানিতে পড়ে আরাফ নামের এক শিশুকে, সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞত এক ভবঘুরে বুদ্ধকে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে জামাল উদ্দিন নামে এ ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পানিতে পড়ে মৃত শিশু এবং সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত বৃদ্ধের ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হলেও বিদ্যুৎপৃষ্ট নিহত ব্যক্তির ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়নি। হাসপাতালের এক স্টাফ নিজের আত্মীয় পরিচয়ে ওই ব্যক্তিকে নিয়ে গেছেন। তবে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights