গাজীপুর জেলা কারাগারে বন্দীদের মাঝে আম বিতরণ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা কারাগারে বন্দীদের মাঝে মৌসুমী ফল আম্রপালি আম বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কারাগারের নিজস্ব ব্যবস্থাপনায় বন্দীদের প্রত্যেককে ৮০০ গ্রাম করে আম বিতরণ করেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের।

এ সময় কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান, ডেপুটি জেলার সজিব সাহা ও খাদিজা কাশেম উপস্থিত ছিলেন।

জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, কারাবন্দীদের মাঝে মৌসুমী ফল আম্রপালি বিতরণের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমানে দেশের প্রত্যেকটি কারাগারে এ কর্মসূচি চলমান রয়েছে। এরই অংশ হিসেবে কারাবন্দীদের মাঝে আম বিতরণের এ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার পর্যন্ত আমাদের কারাগারের মোট বন্দীর সংখ্যা ছিল ১৪৪৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights