গাজীপুর-১ আসনে মজিবুর রহমান মনোনয়ন পাওয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কৃতজ্ঞতায় কালিয়াকৈরে র্যালী
কালিয়াকৈর (গাজীপুর) থেকে,, জিল্লুর রহমান
গাজীপুর-১ আসনে মজিবুর রহমান বিএনপির মনোনয়ন পাওয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লাখ লাখ ভোটারদের নিয়ে র্যালী করেছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার ট্রাকস্ট্যান্ড পল্লী বিদ্যুৎ এলাকায় প্রথমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।পরে লক্ষাধিক নারী পুরুষের অংশ গ্রহণে ট্রাকস্ট্যান্ড থেকে বিশাল র্যালি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে মাকিষ বাথান তুরাগ ফুয়েল পাম্প এলাকায় গিয়ে দুপুর ১টায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর -১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান বলেন, “গাজীপুর-১ আসনের মানুষের ভালোবাসায় আজ আমি সিক্ত। ন্যায়-নিষ্ঠা ও সৎ রাজনীতির মাধ্যমে এ এলাকার মানুষের আস্থা অর্জন করতে চাই। মনোনয়ন বঞ্চিতরা আমাদের নেতৃবৃন্দের উপর হামলা করে আমাদের নির্বাচন থামিয়ে দিতে চায়,আমাদেরকে ভয় দেখাতে চায়।এটা তাদের অপকৌশল মাত্র।আপনাদেরকে সাথে নিয়ে ভোটের মাধ্যমে তাদেরকে উচিৎ শিক্ষা দিয়ে বিএনপির ধানের শীষের জয়ের মালা দেশ নায়ক তারেক রহমান কে উপহার দিতে চাই।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও তারেক রহমানের সফলতা কামনা করি।
