গুণীজন সংবর্ধনা পেয়েছেন ডিবি প্রধান হারুন

অনলাইন ডেস্ক
গুণীজন সংবর্ধনা পেয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছিল স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন। সেই আয়োজন থেকেই হারুনসহ আরও কয়েকজনকে গুণীজন সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সেমিনার হলে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের সভাপতি, আইইবি’র সাবেক সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ডিবি প্রধান হারুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রকৌশলী কবির আহমেদ ভূঞা এবং আওয়ামী লীগের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights