গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে বাড়ির পুুকর ঘাটে গোসল করতে গিয়ে বাড়ি সম্পর্কীয় চাচার ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। গত শুক্রবার উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গনাইঘর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফুয়াদ মিয়া (২৩) একই গ্রামের ছমির আলীর ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। এজাহারে প্রকাশ, ভিকটিম কিশোরী ও অভিযুক্ত ফুয়াদ পাশাপাশি ঘরের বাসিন্দা। তারা বাড়ি সম্পর্কীয় পরস্পর চাচা-ভাতিজি হন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ঘটনার দিন দুপুরে প্রতিদিনের মতো বাড়ির পুকুরে গোসল করতে যায় ভিকটিম। ওই সময় তাকে পুকুর পাড়ের ঝোপ-জঙ্গলে ডেকে নিয়ে যায় ফুয়াদ মিয়া। একপর্যায়ে টানাহেঁচড়া করে মুখ চেপে ধরে ধর্ষণ করে তাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক ফুয়াদ। এ বিষয়ে কথা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত সিংহ বলেন, ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights