ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরায় কিশোরী ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. সুমনকে (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল। গ্রেফতার সুমন ঢাকার ডেমরার ভার্জিন বেকারি গলির নূর ইসলামের ছেলে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সুমন ধর্ষণে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করেছিল কিশোরীকে।

পরে কিশোরীর বাবা জানতে পারলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে জানায়। ওই ঘটনায় সুমনের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করে। মামলার পর সুমন আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights