চকলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

সোমবার বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজ এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের পশ্চিম চরপরতাবাজ এলাকার রবিউল মন্ডলের ছেলে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী তন্ময় (১৬) প্রতিবেশী চার বছর বয়সী এক কন্যা শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় উচ্চ শব্দে গান বাজিয়ে ওই শিশুকে ধষর্ণ করে তন্ময়।

এদিকে ভুক্তভোগী শিশুর ৩ বছর বয়সী ছোট ভাই বোনকে বাড়ির কোথাও খোঁজে না পেয়ে মাকে জানায়। পরে ওই শিশুর মা নিজের মেয়েকে খোঁজতে প্রতিবেশী তন্ময়দের বাড়িতে আসেন এবং সেখানে তার মেয়েকে দেখতে পান। এ সময় ভুক্তভোগী শিশু মাকে পেয়ে কান্না শুরু করে এবং মায়ের কাছে সব খুলে বলে। আর এই সময়ের মধ্যে অভিযুক্ত তন্ময় বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত তন্ময়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীর পরিবারসহ এলাকাবাসী।

ঘটনার দিন রাতেই ভুক্তভোগীর পরিবার মাদারগঞ্জ মডেল থাকায় হাজির হয়ে অভিযোগ দিয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার শিশুকে নিয়ে থানায় আসেন। মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত তন্ময়কে আসামি করে ধর্ষণের মামলা করবেন। অভিযুক্ত তন্ময় পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights