চক্ষু গবেষণায় বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা পেলেন চট্টগ্রামের ডা. আসিফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘চক্ষু বিষয়ক গবেষণা ও প্রেজেন্টেশন’ এর জন্য অফথালমোলজিতে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা ‘এম এ মতিন স্বর্ণপদক’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান। অফথালমোলজি সোসাইটি অব বাংলাদেশের ৫০তম বছর পূর্তিতে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব কনফারেন্স হলে এই স্বর্ণপদক দেওয়া হয়।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মুদ্দাসসির আলী, এশিয়া পেসিফিক একাডেমি অফ অফথালমোলজি এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. আভা হোসেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. একেএম মুক্তাদির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. সালেহ উদ্দীন, ওএসবি এর সাবেক মহাসচিব প্রফেসর ডা. তারেক রেজা আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. আরিফ মিয়া, বারডেম জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আশরাফ সাঈদ, প্রফেসর ডা. গোলাম হায়দারসহ দেশের গণমান্য চক্ষু বিশেষজ্ঞবৃন্দ।

উল্লেখ্য ডা. সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ সার্জন হিসাবে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights