চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। নিহত রুবেল চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে।

শুক্রবার ভোর ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত মোস্তাকিন (২৩) ও মো. আরিফ (২৪) নামের দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারমুখী বাসটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই রুবেল নামে একজনের মৃত্যু হয়। আহত হয় আরও ৮ জন। সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights