চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় মহাসড়ক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লোহাগাড়া স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, রাতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই যুবকের লাশ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কে ছড়িয়ে যায়। পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দিলে লাশটি উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, ওই যুবক মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মারা গেছেন। তবে তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। স্থানীয়রা তাকে ভবঘুরে হিসেবে চিহ্নিত করেছেন। তার লাশ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় হস্তান্তর করেছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
