চতুর্থবারের মতো কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শাহীন

টানা চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীন আহমেদ। আজ সোমবার সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের চারটি জেলার (কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর ও ঢাকা) মোট ১১ জন উপজেলা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এছাড়াও এসময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শাহীন আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আমার কেরাণীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।কেরাণীগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনও তাই করেো। এই জয় আমার একার নয়, এই জয় কেরাণীগঞ্জ উপজেলাবাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights