চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গোপালগঞ্জে বিশেষ সেমিনার
গোপালগঞ্জ প্রতিনিধি
‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃজনে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা সমাজসেবা কমপ্লেক্সের মধুমতি সম্মেলনকক্ষে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন।
সেমিনারের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা সেমিনারটি সঞ্চালনা করেন।
