চসিকের দুই ওজন স্কেল চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্জ্য পরিবহনের জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে দুইটি ওজনস্কেল চালু করেছে। সোমবার দুপুরে চসিকের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী স্কেল দুটি উদ্বোধন করেন। প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে নগরের আরেফিন নগর আবর্জনাগার ও হালিশহরের আনন্দবাজার আবর্জনাগারে গাড়ির ওজনস্কেল দুটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ২৮০টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। এ গাড়িগুলো কতগুলো ট্রিপ সম্পন্ন করেছে এবং কতটুকু বর্জ্য বহন করেছে, তা ডিজিটালি হিসাব করার জন্য আধুনিক দুটি ওজনস্কেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ট্রিপ ফাঁকি দিয়ে জ্বালানি তেল চুরির সুযোগ কমবে যা জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জিয়াউল হক সুমন, আবদুল মান্নান, মো. ইলিয়াস, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী, শাহীনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মীর্জা ফজলুল কাদের, তৌহিদুল হাসান, রিফাতুল করিম, সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, ইমরান হোসেন খোকা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights