চাঁদপুরে ইয়াবাসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৫শ’ ৫ পিস ইয়াবাসহ দু’জনকে কোস্টগার্ড আটক করেছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। পরে কাঠের বোটটি তল্লাশী করে একটি ফলের ব্যাগের ভিতর লুকানো অবস্থায় ৭,৫০৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো- মোঃ রিয়াজ(২২), শরিয়তপুর জেলার সখিপুর থানার দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দা ও মোঃ শাহফাজ (৩০), চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বোটে করে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিল। পরে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights