চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৫৭ জেলে আটক
চাঁদপুর প্রতিনিধি:
ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সবধরণের মাছ ধরা সরকার নিষিদ্ধ করেছে।
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার ভোর রাত থেকে সকাল ১০ টা পর্যন্ত পদ্মা মেঘনায় কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে ৫৭ জেলেকে আটক করা হয়েছে।
এছাড়াও ২শ’ কেজি ইলিশ সহ প্রায় ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
এদিকে মা ইলিশ রক্ষায় ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।
