চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সি শিশুকে ধর্ষণের দায়ে মো. অরুণ ভুঁইয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যাল বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন। অরুণ ভুঁইয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৯ জুলাই ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দিতে যায়। কিছুসময় পর তাকে জমির পাশে বসিয়ে রেখে ভাই খাবার খেতে চলে যান। এই সময়ে অরুণ ভু্ইঁয়া শিশুকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে তার দাদিকে ঘটনাটি জানায়। ওই দিন চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় ছিলেন। ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর বাবা মতলব (উত্তর) থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার এসআই মো. মোবারক আলী আসামিকে গ্রেফতার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights