চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ১

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনে থাকা বিসিজি স্টেশন চাঁদপুরের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর বাঁশ গাড়ির চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে চাঁদপুর হতে সুরেশ্বরগামী একটি যাত্রীবাহী স্টিলবডি ট্রলার তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মো. কিরণ মোল্লাকে আটক করা হয়। আটক ব্যক্তি শহরের শ্রমিক কলোনি এলাকার বাসিন্দা।

পরবর্তীতে জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights