চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শনিবার সমবায়ের এক সভায় জুলাই বিপ্লবের শহীদদের কথা স্মরণ করায় পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর অ্যাডভোকেট জহিরুল ইসলাম দ্বারা জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেন লাঞ্ছনার শিকার হয়েছেন।

এসময় অ্যাডভোকেট জহির পুরো অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শহরে এনিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights