চাঁপাইনবাবগঞ্জে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসা. শাহনাজ খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোলাহাট থানার ওসি সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন শাহনাজ খাতুন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শাহনাজ খাতুনের বিরুদ্ধে ১৫ আগস্টকে নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলা হয় মামলার এজাহারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights