চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি গ্রামে ঈদের নামাজ আদায়

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন কয়েক গ্রামের মানুষ।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও চরবাগানপাড়া এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের কিছু মানুষ ঈদের নামাজে অংশ নেন।

সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, দেবিনগরের মোমিনটোলা ও চরবাগানপাড়াসহ কয়েকটি পাড়ায় কিছু মানুষ প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখে এবং ঈদের নামাজ আদায় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights