চোটে ছিটকে গেলেন রাফিনহা

অনলাইন ডেস্ক
ডান ঊরুতে চোট পাওয়ায় লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা। খেলোয়াড়ের ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।

রবিবার বার্সেলোনা নিশ্চিত করেছে, সান সেবাস্তিয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে দলে থাকছেন না রাফিনহা।

২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার শেষ অনুশীলন সেশনেও অংশ নেননি। গত কয়েক সপ্তাহ ধরেই পেশির অস্বস্তির কারণে তাকে সতর্কভাবে খেলানো হচ্ছিল।

ক্লাব সূত্রের বরাত দিয়ে ওয়ান ফুটবল জানান, রাফিনহার এটি কোনো বড় চোট নয়। সাম্প্রতিক সময়ে ঊরুর সমস্যার কারণেই তাকে বিশ্রামে রাখা হচ্ছে।

চলতি বছরের শুরু থেকেই বাঁ ঊরুর অ্যাডাক্টর অংশে অস্বস্তিতে ভুগছেন রাফিনহা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়েই আগে থেকেই সংশয় ছিল।

এই ব্রাজিলিয়ানের অনুপস্থিতি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১১ গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন রাফিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights