চোরাই গরুসহ আটক ২
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চেষ্টাকালে চারটি চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নোনাডাঙ্গা এলাকায় মোংলা-মাওয়া মহাসড়ক থেকে পিকআপসহ চোরাই গরুসহ দুই চোর আটক হলেও আরেকটি ট্রাক করে কয়েকজন চার পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের সালাম মোড়লের ছেলে পিকআপ চালক শফিকুল মোড়ল (২৩) ও বাগেরহাট সদর উপজেলার পরকুশাইল গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে আফসার শেখ (৪০)।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গরু চের সিন্ডিকেটের প্রধান বাগেরহাট সদর উপজেলার জাহাঙ্গীর শেখ একটি ট্রাকে করে চারটি চোরাই গরু নিয়ে বৃহস্পতিবার সকালে মোংলা-মাওয়া মহাসড়কের উপজেলার নোনাডাঙ্গা এলাকায় পৌছায়। এরপর তারা ওই চারটি গরু অন্য একটি পিকআপ তোলে। এসময়ে স্থানীয়রা গরু কোথা থেকে আনা হয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে গরু চোর সিন্ডিকেটের প্রধান জাহাঙ্গীর শেখসহ চোর সিন্ডিকেটের অন্যরা একটি ট্রাক নিয়ে বাগেরহাটের দিকে পালিয়ে যায়। স্থানীয়দের সহয়তায় টহল পুলিশ চারটি চোরই গরু ও একটি পিকপাপসহ দুই চোরকে আটক করা হয়।
