জবি উপাচার্যের মৃত্যুতে ববি উপাচার্যের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট উদ্ভিদ বিজ্ঞানী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন।
এক শোক বার্তায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
