জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১, গ্রেফতার ২
নোয়াখালী প্রতিনিধি:
জায়গা জমিন নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর সেনবাগের হামলার ঘটনায় আহত আবদুল কাদের (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ওই ঘটনায় জড়িত পিতা-পুত্রকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হচ্ছে সেনবাগ উপজেলার দক্ষিন মোহাম্মদপুর গ্রামের খাল পাড় এলাকার মো: মমিনুল হক প্রকাশ লিটন (৪০) ও এবায়দুল হক প্রকাশ আকাশ (২২)।এঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার সকালে জায়গা জমিনের বিরোধকে কেন্দ্র করে আবদুল কাদের ও মমিনুল হক লিটনের সঙ্গে ঝড়গা হয়। যার এক পর্যায়ে ঝড়গা মারামারিতে রুপ নিলে উভয়ে বেশ কয়েকজন আহত হয়। এ সময় লিটনের লোকজনের হামলায় বৃদ্ধ আবদুল কাদের গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রæত তাকে উদ্ধার করে পাশ্ববর্তী দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আকাশকে গ্রেফতার করে পুলিশ।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধী রয়েছে বলে জানান।
