জমি নিয়ে বিরোধে ৪ জনকে পিটিয়ে জখম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলো- উপজেলা দক্ষিণ পাকুল্লা এলাকায় ওয়াসিমের স্ত্রী মমতা আক্তার(২৭)। তারাবানু (৩১),আদরজান(৬৫),রুনি ইসলাম (১৭) ও ওয়াসিম(৩১)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জেরে বিরোধ চলে আসছে। তারি ধারাবাহিকতায় রবিবার দুপুরে মমতা আক্তার ওই জমিতে কাজ করতে গেলে মুজিবুর রহমান, মোস্তফা, রাবিয়া, নিলুফা সহ কয়েকজন লোক দা, লাঠি, লোহার রড, নিয়ে এলোপাথাড়ি ভাবে মমতাকে পিটিয়ে জখম করে। এ সময় তার ডাক চিৎকারে তার স্বামী ওয়াসিম, তারাবানু, আদরজান, রনি ইসলাম এগিয়ে আসলে তাদের ওপর এলোপাতাড়ি মারধর করে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। ওই ঘটনায় মমতা আক্তার বাদী হয়ে রোববার বিকেলে কালিয়াকৈর থানা একটি অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ এফ এম নাসিম বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষের দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights