জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমাণ চোলাই মদসহ ৬ জন গ্রেপ্তার

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত বিশ্বনাথ সিংহের ছেলে শ্যামল সিংহ (২৬), মহেন্দ্র সিংহের ছেলে অনিল সিংহ (২৬), মৃত লাল মোহন সিংহের ছেলে গজেন সিংহ (৫০), মৃত জন সিংহের ছেলে ভজেন সিংহ (৬৫), মৃত তুফান রবি দাসের ছেলে বিজয় রবি দাস (২০) ও মৃত রমেশ্বর সিংহের ছেলে নিরাকান্ত সিংহ (৪০)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, শ্যামল সিংহ অনেকদিন থেকে তার বাড়িতে চোলাই মদ উৎপাদন করে সহযোগিদের দিয়ে এলাকার যুবকদের কাছে বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় শ্যামলের বাড়িতে মজুদ অবস্থায় ১ হাজার ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় ৬জনকে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights