জয়পুরহাটে দুর্বৃত্তদের আঘাতে ফুফু নিহত, ভাতিজি আহত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুর্বৃত্তদের টিউবওয়েলের হাতলের আঘাতে নুরুন্নাহার বেগম (৪৭) নামের এক নারী নিহত ও তার ভাতিজি খাতিজা খাতুন (১৬) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুন্নাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের গফুর মণ্ডলের মেয়ে। আহত খাতিজা খাতুন নুরুন্নাহার বেগমের ভাতিজি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নুরুন্নাহার বেগম ও ভাতিজি খাতিজা খাতুন একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নাহার মারা যায়। খাতিজা খাতুনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা কী উদ্দেশে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights