জয়পুরহাটে ধানক্ষেতে কলেজছাত্রের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলা বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্র সৌরভ হোসেন পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। সে সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, কলেজছাত্র সৌরভ বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতেই তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে আজ শুক্রবার সকালে বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেতে সৌরভের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights