জয়পুরহাটে ধান ক্ষেত থেকে এক মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার একটি ফসলি মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ মে) সকালে উপজেলার শেখপাড়া ফসলি মাঠের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কৃষকরা ধান কাটতে যাওয়ার সময় ফসলের মাঠে বরেন্দ্র গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটির পাশে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার স্থানীয়রা সেখানে জড়ো হন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ওই ব্যক্তির শরীর ও বিভিন্ন চিহ্ন দেখা মনে হয়েছে তিনি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়েছিলেন। তবে চুরি করতে পারেননি। সেখানে বিদ্যুতের শক লেগে নিচে পড়ে গিয়ে মারা যান বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights