জয়পুরহাটে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আনোয়ার পারভেজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার মোহাম্মদ রায়হান, জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু প্রমুখ।

এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights