জয়পুরহাটে ২৮০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানি, সোলায়মান আলী, মহসীন আলী, মোমিন আহমেদ চৌধুরী, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনসহ আরও অনেকে।
পরে মহান মুক্তিযুদ্ধের ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া ছাড়াও অতিথিরা জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights