জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরের খুলনা মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পাটকেলঘাটা বাজারে বিশাল একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালিটি বাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাজী গোলাম হোসেন মার্কেট চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানেএসে শেষ হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমব্যয় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, শিক্ষক আতিয়ার রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে করা উপস্থিত প্রায় ৪ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন।
এর আগে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ। এছাড়া দিবসটি উপলক্ষে কোরান তেলোয়াত, দোয়া, আলোচনা সভা, খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights