জামালপুরের বকশীগঞ্জে টিএমএসএস এর শাখা উদ্বোধন ও প্রথম ঋন বিতরণ

জামালপুর প্রতিনিধি : রিপন রাজ

জামালপুরের বকশীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর শাখা উদ্বোধন হয়েছে। একই সঙ্গে নতুন শাখার ১৯ জন গ্রাহকের মাঝে ২৪ লাখ টাকার ঋন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার তিনানী পাড়া এলাকায় অবস্থিত শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন।
টিএমএসএস এর জামালপুরের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের এর সঞ্চালনায় এবং ময়মনসিংহ ডোমেইন প্রধান আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, টিএমএসএস এর যুগ্ম পরিচালক কামরুজ্জামান, সিনিয়র জোনাল ম্যানেজার জিন্নাতুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ফজলুল হক, সাবেক ইউপি সদস্য আরিফুজ্জামান, টিএমএসএস এর রিজিয়ন প্রধান আউয়াল মিয়া ও বকশীগঞ্জ শাখা প্রধান আমজাদ হোসেন সহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
এই সংস্থার মাধ্যমে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্থনৈতিকভাবে লাভবান এবং জীবনমানের উন্নয়ন ঘটবে এমনটাই প্রত্যাশা করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights