জামালপুরের বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপিত

জামালপুর প্রতিনধি : রিপন রাজ

জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে।
৩০ মে (শুক্রবার ) শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সকাল ১০ টায় শোক র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
র্যালিতে এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোতালেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফি আলম, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ সহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে প্রতিটি ইউনিয়নে বিএনপির আয়োজনে শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights