‘জীবনে কিছুই করতে না পারার’ আক্ষেপ অমিতাভের

অনলাইন ডেস্ক
দেখতে দেখতে ১৫ টি মৌসুম শেষ করে ফেলেছে অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। ২৯ ডিসেম্বর শুক্রবার ছিল সবশেষ মৌসুমের শেষ পর্বের সম্প্রচার। এদিন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিগ বি। চোখে এসেছিল জল। নতুন সিজনে আবার দেখা হবে সেই প্রতিশ্রুতিও দিয়েছেন বলিউডের এই সিনিয়র সুপারস্টার।

এই মঞ্চে প্রতিযোগী থেকে সঞ্চালক দুই জনেরই ব্যক্তিগত জীবনের অজানা কাহিনি জানানো হয়। উত্তরপ্রদেশের অভিনাশ ভারতী যখন হট সিটে ছিলেন তখন সামনে এল অমিতাভের কলেজের দিনের কথা।

অমিতাভ বলেন, রুমটা দারুণ ছিল। ঘরের কোণে একটা দেওয়ালছিল। যেটা টপকে সিনেমা দেখতে যেতেন। এরপরই খানিক আফসোসের সুরে জানান, ওখানে তিনটে বছর বেকারই ছিলেন। জীবনে কিচ্ছু করতে করতে পারলেন না। নিজেকে নষ্ট করে ফেলেছেন। বি.এসসি শেষ করার পর সেই পড়াশোনা আর কাজে লাগানোই হয়নি। আজকের পেশার সঙ্গে তো তার কোনও যোগ নেই। বিগ বি’র এই কথা শুনে প্রতিযোগী বলেন, ‘স্যার কয়েক দশক ধরে আপনিই তো মহানায়ক।’ সেটা শুনে বিগ লাজুক মুখে বলেন, ‘সাংবাদিকদরা আসলে এটা বলে থাকে। তবে আমি বিশ্বাস করি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights