ঝালকাঠিতে কৃষকদের নিয়ে মাঠ দিবস

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ১২টায় গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় অনুষ্ঠিত সভায় ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের তেলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, কৃষিবিদ ইসরাত জাহান মিলি, গাবখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মামুন প্রমুখ।
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাবিন্দ লাল কুন্ডেুর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সরিষা-সূর্যমুখী সহ বিভিন্ন প্রকারের রবি শস্য ও ধান আবাদের সুফল, রোপনের পদ্ধতি সহ নানা পরামার্শ দিয়ে কৃষি দপ্তরথেকে কৃষকদের সকল প্রকার সহযোগীতার মাধ্যমে পাশে থাকার কথা জানান এবং সূর্যমুখী ও সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করেন। পরে একই ইউনিয়নের বৈদারাপুরেও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights