ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঝিনাইদহ প্রতিনিধি-
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে জেলা ও
দায়রা জজ আদালতের সকল বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী
সহকারী সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সোমবার সকাল ৯টায় জেলা
দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় জেলা ও দায়রা জজ
মো. এমরান হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল শান্তির
প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য
শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক প্রদক্ষিণ করে
আদালত চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও
সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী, পিপি এস এম মশিয়ূর
রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির
সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ
বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর
অ্যাডভোকেট ইশারত হোসেন খোকনসহ সংশ্লিষ্ট নানা পেশার মানুষ অংশ গ্রহন
করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights