ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাপের কামড়ে রাবেয়া খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) রাতে ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে তার মৃত্যু হয়। রাবেয়া খাতুন সদর উপজেলার পাকা গ্রামের আব্দুল্লাহ বিশ্বাসের মেয়ে এবং নারকেল বাড়ীয়া জেডএ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাবেয়া খাতুন তার দাদীর সাথে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ৮টার দিকে তার হাতের মাঝের আঙ্গুলে সাপ কামড় দিয়ে ঝুলতে থাকে। এ সময় দাদীর হাতের পাখা দিয়ে সাপের গায়ে জোরে আঘাত করলে পালিয়ে যায়। প্রথমে পরিবারের লোকজন রাবেয়াকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতাল থেকে আবারও ওঝার কাছে নিতে গেলে পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights