টঙ্গিবাড়ীতে যুব দিবস পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো যুব দিবস

“দক্ষ যুব গর্ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো যুব দিবস।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিদুল ইসলাম। সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ
এছাড়াও প্রশিক্ষনার্থী রাহাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৩জন যুব ও যুবতীদের মাঝে ১২ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights