টঙ্গীতে নিষিদ্ধ পলিথিন জব্দ

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে এক দোকানিকে আর্থিক জরিমানা ও পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে টঙ্গী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশন অধিদপ্তরের(ঢাকা)নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম।

এসময় সালমান এন্টারপ্রাইজ নামক দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দোকানিকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও ২ হাজার ৯৮৯কেজি পলিথিন ব্যাগ জব্দ করেন। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল,সহকারী পরিচালক মঈনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস,রিচার্জ অফিসার মকবুল হোসেন, পরিদর্শক নূরু আমিন প্রধান উপস্থিত ছিলেন। অপরদিকে, আজ রবিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় পৃথক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন গাজীপুর সিটি করপোরেশ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সোহেল রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক দখল ও নিন্মমানের খাবার, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে গ্রীন সুইটস রেস্তোরাঁকে ৫ হাজার,জাহিদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ,সোলাইমান এন্টারপ্রাইজকে ৫হাজার টাকা, কবির স্টোরকে ৫ হাজার টাকা, রনি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা আদায় করা হয়। পরে আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীর স্টেশন রোড এলাকার প্রতিটি দোকানিকে ন্যায্য মূল্য পণ্য বিক্রি ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খাবার পরিবেশনের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights