টঙ্গীতে ১০ কেজি গাঁজা উদ্ধার

টঙ্গী প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে তালাবদ্ধ ঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মরকুন মিরের পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক তুহিন মিয়া ও সহকারি উপপরিদর্শক নুরে আলম ওই এলাকায় জনৈক সৈকতের বাড়ির ভাড়াটিয়া মাদক কারবারি ঝর্ণার বাসায় অভিযান চালায়। এসময় তার বাসাটি তালাবদ্ধ দেখতে পেয়ে বাড়ি মালিকের সহযোগিতায় তালা খুলেন। পরে বাসার ভিতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে টঙ্গী এলাকায় বিক্রির উদ্দেশ্যে সিমান্ত এলাকা থেকে এই মাদক আনা হয়েছিল। এই ঘটনায় পলাতক ঝর্ণাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights