টাইগারদের ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড
অনলাইন ডেস্ক
টাইগারদের সহজেই হারিয়ে দিয়েছে কিউইরা। শুরুতে ওপেনার রাচিন রবীন্দ্রকে হারিয়ে খানিকটা চাপে পড়েছিল নিউজিল্যান্ড। তবে সেই চাপ দারুণভাবে সামলে নিয়েছেন ওপেনার ডেভন কনওয়ে ও তিনে নামা কেইন উইলিয়ামসন।
শেষ পর্যন্ত টাইগারদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ২৪৬ রানের টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড।
