টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুন লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নৌকার আশপাশে আগুনের তীব্রতা এতো বেশি যে কাছে যাওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নৌকায় কতজন পর্যটক ছিলেন—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights