টেকনাফে পলাতক আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফ থানাধীন ফতে আলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ড ফতে আলীপাড়ার মৃত নুর আহমেদের ছেলে একরামুল হক (৩৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ভোররাতে র‌্যাব-১৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ফতে আলীপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী একরামুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পূর্বে দায়েরকৃত মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights