টেকনাফে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক রহমত উল্লাহ মারা যান। তিনি ওই এলাকার মৃত সোনা আলীর ছেলে। পেশায় কৃষক।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্ত কেন্দ্র) পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। এসময় বজ্রপাতের আঘাতে মারা যান তিনি।

পরিদর্শক মছিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights