টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল প্রকাশ সোহেল (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫। আটক রুবেল প্রকাশ সোহেল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার ঝিমংখালী এলাকার মো. সুলতানের ছেলে

কক্সবাজার র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের টেকপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল রুবেল নামে একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই অপর এক মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় বলে আটক যুবকের কাছ থেকে জানা যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights