টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপারও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রাজাপালংয়ের পূর্ব দরগাবিল খিল্ল্যা মারা জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের দেহ তল্লাশি করে তাদের কাছ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খিল্ল্যা মারা এলাকার কবির আহাম্মদের ছেলে মোঃ আব্দুল আলম(৩৫) ও একই গ্রামের রশিদ আহাম্মদের নুরুল হাকিম প্রকাশ সুলতান প্রকাশ বাইট্টা(৩০)।
জিজ্ঞাসাবাদে আরো জানায়, দীর্ঘদিন ধরে তারা সীমান্তবর্তী এলাকা টেকনাফ ও মায়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি দরে বিক্রি করত।

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights