ট্রাম্প–শি বৈঠকেও পরও হরমুজ নিয়ে সংকট কাটেনি

অনলাইন ডেস্ক

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে ফিরেছেন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেন। তবে এই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসেনি। শুধু হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই বলেছেন, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালি যত দ্রুত সম্ভব খুলে দেওয়া জরুরি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষের অবস্থানের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ববাজারে। ব্রেন্ট তেলের দাম ৩ শতাংশ বেড়ে ১০৯ ডলারের ওপরে উঠেছে। যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও বেড়েছে।

চীন সফর শেষে ফেরার পথে ট্রাম্প জানান, তিনি শি জিনপিংয়ের সঙ্গে ইরানি তেল কেনা চীনা কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও আলোচনা করেছেন। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

তবে বাস্তবে এখনো চীনকে ইরানের ওপর চাপ দিতে রাজি করাতে পারেননি ট্রাম্প। যদিও তিনি মনে করছেন, শি জিনপিং নিজে থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে পারেন।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আলোচনা স্থবির হয়ে আছে এবং সহিংস ঘটনাও মাঝে মাঝে ঘটছে। এসব কারণে হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। আবার নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা জটিল অবস্থায় রয়েছে। আপাতত এই বিষয়টি পরে আলোচনায় আনার কথা ভাবা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights