ট্রেনের চাকায় হাত-পা বিচ্ছিন্ন হলো স্টেশন মাস্টারের

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়েছে এক স্টেশন মাস্টারের। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনার শিকার স্টেশন মাস্টারের নাম মো. আব্দুস সোবহান আকন্দ। অবসর গ্রহণের পর আব্দুস সোবহান চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনে কর্মরত আছেন।

এ ব্যাপারে মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান জানান, ডিউটি শেষ করে স্টেশন মাস্টার আব্দুস সোবহান তার গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠতে ছিলেন। ট্রেনটি ছেড়ে দিলে চলতি ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে তিনি প্লাটফরমের নিচে পড়ে যান। তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়ায় নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights